Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৯

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
   
রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কমলগঞ্জ উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক করণীয় বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা মহড়া করে।

পরে উপজেলা হল রুমে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তকবির হোসেন, ফায়ারম্যান মো.আতাউর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.