Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ অক্টোবর, ২০১৯

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ৭টায় বিজি-২২৪ বিমানের ফ্লাইটের ৩ যাত্রীর লাগেজ তল্লাশি করে বিদেশি সিগারেটের এ চালানটি জব্দ করে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সিগারেটের চালানটি দুবাই আবুধাবি থেকে আনা হয়েছে। তিন যাত্রীর ৬টি লাগেজ তল্লাশি করে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টুন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টুন এবং ১০৪ কার্টুন ‘ইজি’ সিগারেট জব্দ করা হয়। যেখানে মোট ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে

যাদের লাগেজে সিগারেট পাওয়া গেছে তারা হলেন-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ওসমান ফারুক (৩৬), ফেনী জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. রায়হান (২৩), চট্টগ্রামের হাটহাজারির বালুখালি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মামুন (৩৪)।

বিমানবন্দরের কাস্টম সুপার আবদুল মোতালেব জানান, যাদের লাগেজ থেকে সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টম আইন প্রযোজ্য না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.