Sylhet Today 24 PRINT

ভারতে পাচারকালে চুনারুঘাটে ১২শ’ কেজি রসুন জব্দ

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৯

২৪ বস্তায় ১২শ’ কেজি রসুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২শ’ কেজি রসুন জব্দ করেছে বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শনিবার (১২ অক্টোবর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মানিকভাণ্ডার গ্রাম থেকে এসব রসুন জব্দ করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক সদস্য, কালা মণ্ডল গ্রামের বাসিন্দা আইয়ুব আলী পাচারের উদ্দেশ্যে একটি পিকআপে করে ২৪ বস্তা রসুন সীমান্তবর্তী মানিকভাণ্ডার গ্রামে নেন। পরে রাতে খবর পেয়ে বিজিবি সেগুলো জব্দ করে।
 
জানা যায়, মানিকভাণ্ডার দিয়ে পাচার করে এসব রসুন নেওয়া হয় ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বেলচর এলাকায়। চীন থেকে আমদানি করা এ রসুন পাচারকারীরা স্থানীয়ভাবে পাইকারি মূল্যে ১১৫ টাকা কেজি হিসেবে কেনেন। পরে এগুলো ভারতের চোরাকারবারিদের কাছে বিক্রি করেন ১৫০ টাকা কেজিতে। ত্রিপুরার বাজারে তা বিক্রি হয় ১৮০ থেকে ১৯০ টাকায়।  

বিজিবি গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান ২৪ বস্তা রসুন আটকের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.