Sylhet Today 24 PRINT

বড়লেখায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় গত শনিবার দুপুরে ছোটলেখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে ও কাতারস্থ বড়লেখা ওয়েলফোর অ্যাসোসিয়েশন ট্রাস্টের সভাপতি দেলওয়ার হোসেনের আর্থিক সহযোগিতা এগুলো বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি নুনু মিয়া। সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েত প্রবাসী দেলওয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন সংস্থার স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু, জামিল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগম, এলাকার সমাজসেবক সেলিম উদ্দিন প্রমুখ।

এসময় সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়াল চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক মেহেদী আল মাছুম, আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য এনাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.