Sylhet Today 24 PRINT

জুড়ীতে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুড়ী প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে জুড়ী শহরের পোস্ট অফিস রোডস্থ সজিব ভেরাইটিজ স্টোর নামক দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

জুড়ী থানার এসআই কামরুজ্জামান ও এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৃষ্ণ নগর গ্রামের (বেপারী বাড়ীর) আমিনুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৮)। বর্তমানে তিনি জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর (মোকাম টিলা) গ্রামে তার শশুর আ. ওয়াহিদের বাড়িতে থাকতেন।

এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবাসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলা নং ১০/১০৩।

জুড়ী থানার ওসি জাহাঈীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.