Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইউপি উপ-নির্বাচন: পোলিং এজেন্টের মোবাইল জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের পোলিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে অবস্থান করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান চারজন প্রার্থীর পোলিং এজেন্টের মোবাইল ফোন জব্দ করেছেন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার করতে দেখে তা জব্দ করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সফিকুল ইসলামের হেফাজতে দেন।

প্রিজাইডিং অফিসার সফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাত বারের নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর মারা যাওয়ায় ১৪ অক্টোবর সোমবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এতে নৌকা প্রতীকে শেখ মোজাহিদ বিন ইসলাম, আদম খা মোটরসাইকেল প্রতীক, সৈয়দ মো. জাবেদ ঘোড়া প্রতীক এবং মহিউজ্জামান হারুন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি কেন্দ্রে ২১ হাজার ২৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.