Sylhet Today 24 PRINT

কাতারে বিদ্যুতায়িত হয়ে জুড়ীর যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি

জুড়ী প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৯

কাতারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার জুনেদ আহমেদ নামের এক যুবক। গত রোববার (১৩ অক্টোবর) কাতারের সময় সন্ধ্যার পর কাজ শেষে বাসায় ফিরে পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

জুরেদ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের ব্যাবসায়ী আব্দুল হান্নানের দ্বিতীয় ছেলে। প্রায় আড়াই বছর আগে জীবিকার জন্যে তিনি কাতার যান।

রোববার রাতে বাংলাদেশ সময় প্রায় ১০ জুড়িতে পরিবারের কাছে জুনেদের মৃত্যুর খবর আসে। এমন দুঃসংবাদে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়িতে এসে আহাজারি করছেন স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর কাতারে জুনেদের প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.