Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজার শ্রীমঙ্গলে সোমবার জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক অভিযানে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ৩ জনকে আটক করেছে গোয়েন্দা  (ডিবি)পুলিশ।

মৌলভীবাজার জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, নতুন বাজার, পূর্বশা, শ্যামলী আ/এ ও হবিগঞ্জ রোডে তিনটি দোকানে অভিযান পরিচালনা করেছে। এ সময় প্রায় ৭ টন পরিবেশ দূষনকারী নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ ব্যাপারে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.