Sylhet Today 24 PRINT

নগরীর শামীমাবাদ থেকে ‘ডাকাত’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০১৯

সিলেট মহানগরীর মোগলাবাজার থানা পুলিশ জয়নাল আহমদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জয়নাল কুখ্যাত ডাকাত বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৭ টার দিকে নগরীর শামিমাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল আহমদ মোগলাবাজার থানা এলাকার তলবপুর গ্রামের মৃত আলতাফ আলীর পুত্র।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, জয়নাল আহমদ একজন পেশাদার ডাকাত ও তার বিরুদ্ধে জলালপুর এলাকায় বসত ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতির একটি মামলাসহ সিলেট জেলা পুলিশের ছাতক ও মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

তাকে সোমবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.