Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শিশু হত্যা: মা বাদী হয়ে মামলা

দিরাই প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন হাসান হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে তুহিনের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত ওসি আবু তাহের মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার (১৩ অক্টোবর) রাতে সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশ রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ সময় তুহিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার পেটে দুটি ছুরি ঢোকানো ছিল, দুটি কান কাটা, এমনকি লিঙ্গও কেটে ফেলা হয়।

খবর পেয়ে সোমবার সকালে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা আব্দুল বাছির ও তার তিন চাচা মাওলানা আব্দুল মোছাব্বির, জমসেদ মিয়া, নাছির, জাকিরুল, চাচী খয়রুন বেগম এবং চাচাতো বোন তানিয়াকে থানায় নিয়ে আসা হয়।

এদের মধ্যে কয়েকজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুরতহালে যাদের নাম রয়েছে তাদের বিষয়টিও নজরে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.