Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক এক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জে বাবুল মিয়া নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ অক্টোবর) ইয়াবার চালানসহ তাকে মধ্যনগর থানায় সোপর্দ করা হয়।

বাবুল জেলার মধ্যনগর থানার উওর বংশীকুন্ডা ইউনিয়নের সীমান্ত গ্রাম লামা কার্তিকপুর গ্রামের রমজান আলীর ছেলে।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ সুনামগঞ্জ হেড কোয়ার্টার্সের মিডিয়া সেল জানান, ব্যাটালিয়নের মধ্যনগর থানার মাটিরাবন বিওপির বিজিবি টহল বুধবার ভোররাতে সীমান্তগ্রাম গোলগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ বাবুলকে আটক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.