Sylhet Today 24 PRINT

জুয়া খেলতে গিয়ে শ্রীঘরে

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলারত অবস্থায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা সড়কের শাহাবুদ্দিনের পানের আড়ত থেকে জুয়া খেলায় থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নজরুল ইসলাম (৪৬), আব্দুর রউফ (৫৫), রাসেল মিয়া (৩২), জসিম মিয়া (৪৭), নওশাদ মিয়া (৩৩), ময়না মিয়া (৪৫), রিপন মিয়া (৩১), ও আমির মিয়া (৫৪)।

আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থও জব্দ করেছে পুলিশ ৷

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা জানান, আটক আটজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় জুয়া আইনে মামলা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.