Sylhet Today 24 PRINT

কামালবাজারে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

দক্ষিণ সুরমার কামাল বাজারে পূর্ব বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১ টার দিকে কামালবাজার বাস স্টান্ড এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা পর দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে সুমন আহমদ, বিপ্লব, মনসুর, আবদুল জলিল, সমর, ছয়ফুল, কবির, মনির, ফুলু, কামালসহ অন্তত ১০ জন আহত হন।

জানা যায়, কামালবাজার ইউনিয়নের কুরির গাও উত্তর পাড়ার বাসিন্দা সেলিম আহমদ ও দক্ষিণ পাড়ার বাসিন্দা তাহির আলীর মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে শনিবার রাতে কথাকাটাকাটি হয়। এই কথাকাটাকাটির জের ধরে রবিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে সেলিম ও তাহিরের অনুসারীরা।

পুলিশ সংঘর্ষ থামানোর পর মোল্লারগাও ইউপি চেয়ারম্যান মখন মিয়া ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.