Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ‘ডাকাত’ গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে এক অভিযানে জয়নাল মিয়া (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জয়নাল ডাকাত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল মিয়া উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির বারকোট গ্রামের মৃত মনাই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেব ও খান জালালের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান বলেন, জয়নালের বিরুদ্ধে ২০১১ ও ২০১২ সালের দুটি ডাকাতি মামলায় রয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.