Sylhet Today 24 PRINT

বড়লেখায় পদক্ষেপের বিনামূল্যে চিকিৎসা সেবা

বড়লেখা প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। এ সময় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিন।

সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়ক মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

বক্তব্য দেন চিকিৎসক শুভ্রাংশু শেখর দে, ইউপি সদস্য সাইদুর রহমান ও আব্দুল মতিন, চিকিৎসক তন্ময় দাস, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার ব্যবস্থাপক বাদল হোসেন, তথ্যপ্রদানকারী কর্মকর্তা জয় কুমার সরকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.