Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় মাদক ও অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমায় মাদকদ্রব্য ও অস্ত্রসহ দুজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার রাতে তাদের চাঁদনী ঘাট এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রফিক আহম্মেদ ও মো. রাসেল (৩২)।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১শ ৯৭ পিস ইয়াবা, ৫১ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৩২ হাজার ৭শ ৬০ টাকা ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র এবং আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.