Sylhet Today 24 PRINT

৫ দফা দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৯

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সরকারি নতুন বেতন স্কেলের ৭ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান করা, যত্রতত্রভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার, বর্তমান বাজারমূল্যের সাথে ঠিক রেখে টিএ, ডিএ ও অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়।

ফারিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল এবং সাধারণ সম্পাদক মো. কবিরুল আলমসহ বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন বিক্রয় প্রতিনিধি উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.