Sylhet Today 24 PRINT

গোয়ানইঘাটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

গোয়াইনঘাট উপজেলার চৌধুরী কান্দি গ্রামে কুতুব উদ্দিনের বাড়িতে  রবিবার বিকেল ৩ টায় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে, ঘরের আসবাপত্র ভাংচুর করে, লুটপাট করে টাকা-পয়সা, স্বর্ণালংকার সহ ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় আহতরা হলেন, সাইফুজ্জামানের স্ত্রী রোকেয়া (২৮), মুসলিম উদ্দিনের স্ত্রী রেনুয়ারা বেগম (৫৫), মুসলিম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন
(২২), সহোদর রেজাউল করিম (২০), কুতুব উদ্দিন (৩২), আব্দুস সোবহানের ছেলে সিদ্দিক আলী (৩৫), চেরাগ আলীর ছেলে মুসলিম উদ্দিন (৬৫)। এ হামলার ঘটনায় গুরুতর আহত ৭ জন কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায় বিগত অনেক দিন যাবৎ জমি-জমা বিরোধ নিয়ে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে ইউসুফ ও মৃত শাহাবউদ্দিনের স্ত্রী আছিয়া বেগমের নেতৃত্বে সিলেট থেকে ভাড়া করা সন্ত্রাসী ২০/২৫ জন নৌকা যোগে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে কুতুব উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মুসলিম উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেন বলে বিষয়টি নিশ্চিত করেন কুতুব উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.