Sylhet Today 24 PRINT

তাহিরপুরের ভারতীয় নাসির বিড়িসহ ব্যবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় ১৪ হাজার পিস নাসির বিড়িসহ ইয়াহিয়া (২০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  সে উপজেলার বড়দল দক্ষিণ হাটি গ্রামের রফিকুল বারিকের ছেলে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এস আই জহির ইউনুছপুর গ্রামের সামনে হাওর থেকে ১৪ হাজার পিচ ভারতীয় নাসির বিড়িসহ তাকে আটক করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক ইয়াহিয়ার বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতে পাঠানো হবে। জব্দকৃত বিড়ির মূল্য ১৬ হাজার ৮ শত টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.