Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে পানিতে ডুবে ২ সহোদরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

বন্যার পানিতে কলাগাছের তৈরি ভেলা করে ঘুরতে গিয়ে ভেতা উল্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী হাটগ্রামে।

জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- হাটগ্রামের মাওলানা ছানা উল্লাহর ছেলে তারেক (৭) ও তফজ্জুল (৫)।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে ওঠা বন্যার পানিতে কলা গাছের তৈরি ভেলায় করে ঘুরছিলো তারেক, তফজ্জুলসহ চার শিশু। এক পর্যায়ে ভেলাটি উল্টে গেলে অন্য দু’জন সাতাঁরে ডাঙায় উঠতে পারলেও তারেক ও তফজ্জুল পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্বজনরা পানির নিচ থেকে তাদের উদ্ধার করে স্থানীয় ফতেহপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.