Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ স’মিলকে জরিমানা

ছাতক প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি সমিল থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 


রোববার (২০অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহরে অবস্থিত এসব সমিলকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।

আপডেট লাইসেন্স ও বৈধ কোন কাগজ পত্র না থাকায় বাংলাদেশ করাত কল আইনে এসব সমিলের জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শহরের আবুল কালাম সমিল থেকে ৫ হাজার, তাহমিদ সমিল থেকে ১০ হাজার, রবিন সমিল থেকে ৫ হাজার, ভাই-ভাই সমিল থেকে ১০ হাজার, রনক সমিল থেকে ১০ হাজার, বশির মিয়া সমিল থেকে ৫ হাজার ও আচ্ছা মিয়া সমিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ছাতক বিট ও ফরেস্ট কর্মকর্তা নিশিত চক্রবর্তী, ছাতক থানার এসআই সুমন, ভূমি অফিসের নাজির লাল মিয়াসহ ফরেস্ট বিভাগের লোকজন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.