Sylhet Today 24 PRINT

বড়শলায় ফেনসিডিল ও গাড়িসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ বাইপাসে ১৬০ বোতল ফেনসিডিল ও একটি নোহা গাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে বড়শলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জের পিল্লাকান্দি গ্রামের প্রয়াত চান্দু মিয়ার ছেলে সাদ্দাম আহমদ (২৫), একই গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে আবু আহমদ (৩২) এবং কাসিরচক গ্রামের মাহমুদুর রহমান রিয়াজের ছেলে সাজু আহমদ (৩২)।

ফেনসিডিল ও গাড়িটি জব্দ করে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এ মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ জানায়, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.