Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দিরাই প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে দিরাই পৌর শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভাগের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা দায়রা জজ) মো. হালিমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই আবাসিক প্রকৌশলী হায়দার আলী, উপ-সহকারী প্রকৌশলী আল ইমরান, ফয়সাল তালুকদার, দিরাই থানার এসআই রুপক কর্মকারসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আবাসিক প্রকৌশলী হায়দার আলী জানান, ভ্রাম্যমাণ আদালত প্রায় ১২ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ১২টি মামলা দায়ের করা হয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.