Sylhet Today 24 PRINT

শিল্পকলার ‘শ্রোতার আসর বৈঠকি’

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৯

সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শ্রোতার আসর ‘বৈঠকি’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ জেলা শিল্পকলা একাডেমি চিত্রশালায় এ আয়োজন করা হয়।

এই বৈঠকি অনুষ্ঠানে কিছু পুরানো ও হৃদয়স্পর্শী গান শোনান একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুষমা দাশ ও জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সঞ্চালনায় প্রথমবারের মতো আয়োজিত এই বৈঠকি অনুষ্ঠানে শিল্পীরা তাদের পছন্দের গানের পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গান, স্মৃতিচারণা, স্মরণীয় মুহূর্ত এবং সংগীতশিল্পী আগামী প্রজন্মের নিকট প্রত্যাশাগুলো তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বৈঠকির আসরের মূল শিল্পী দুজনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

ত্রৈমাসিক হিসেবে এখন থেকে শিল্পকলা একাডেমির এই আয়োজনটি চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.