Sylhet Today 24 PRINT

ছাতকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৯

ছাতকের কেজাউড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ঘটনায় মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমানের পিতা কোম্পানীগঞ্জের লামনীগাঁও গ্রামের আনোয়ার হোসেন ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৯৮৬ (২১.১০.২০১৯)।

রোববার (২০ অক্টোবর) ভোর ৫টা থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

আনোয়ার হোসেন জানান, ২০ অক্টোবর ভোর ৫টার দিকে হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক তাকে ফোন দিয়ে জানান হাবিবুর রহমানকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিক মাদ্রাসায় গিয়ে ও সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি।

পরে তিনি তার সন্তানকে পেতে আইনী সহযোগিতা কামনা করে ছাতক থানায় এ সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ হাবিবুর রহমানের গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.