Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৯

'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়' এ প্রতিবাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য আবদাল মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড আফরোজ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পরিবহন মালিক নেতা শাহ নূরুর রহমান শানুর, প্রধান শিক্ষক শহীদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মুমিন মিয়া, এসআই গাজী মোয়াজ্জেম, যুবলীগ সভাপতি আনা মিয়া, প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, সাবেক ছাত্র নেতা লুৎফুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.