Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৯

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ মহাসড়কের কাঁটাখাল সংলগ্ন এলাকায় আকবর আলী নামের এক শ্রমিক ট্রাক চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে কাঁটাখাল ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আকবর আলী (৪০)। তিনি উপজেলার বর্ণিগ্রামের মৃত হাফিজ আলীর পুত্র।

জানা যায়, আকবর আলী প্রতিদিনের ন্যায় ব্রিজের নিচে কাজ করছিলেন। হঠাৎ করে ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.