Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের লাখাইয়ে খেলতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের লাখাইয়ে খেলতে গিয়ে টমটমের (ইজিবাইক) ধাক্কায় নিহত হয়েছে সিয়াম আহমেদ (১১) নামে এক শিশু। নিহত সিয়াম লাখাই উপজেলার চিকনপুর গ্রামের তাসিমুল হকের পুত্র।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ দুর্ঘটনাটি ঘটে।

লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, সিয়াম আহমেদ নামে ওই শিশুটি বাড়ির পার্শ্ববর্তী একটি রাস্তায় খেলাধুলা করছিল। এসময় একটি দ্রতগামী টমটম সিয়ামকে রাস্তার মধ্যে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.