Sylhet Today 24 PRINT

কানাইঘাট থানার ওসির ফেসবুক আইডি হ্যাক

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০১৯

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত আইডিটি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। ওসি’র ছবিসহ ঐ আইডিটির নাম হচ্ছে Mohammad doha।

এই ফেসবুক আইডি থেকে হ্যাকাররা যদি কানাইঘাট থানার অথবা যে কোন ধরণের তথ্য আদান প্রদানসহ সাহায্য সহযোগিতা চায় তা থেকে বিরত থাকতে এবং প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন ওসি শামছুদ্দোহা পিপিএম।

গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ফেসবুকের Mohammad doha নামক একাউন্টটি হ্যাকড হওয়ার বিষয়ে ‘কানাইঘাট থানা পুলিশ’ নামক ফেসবুক পেজে জনসচেতনতামূলক পোস্টও করা হয়েছে। আইডি হ্যাকড হওয়ার বিষয়ে ঐ দিনই কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.