Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বাসদের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

সরকার অযৌক্তিকভাবে গ্যাস বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ৭ সেপ্টেম্বর ২০১৫ ইং সোমবার সকাল ১১.০০টায় মৌলভীবাজার শহরস্থ চৌমোহনা এলাকায় বাংলােেদশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যেগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাসদ জেলা শাখার আহবায়ক অ্যাড. মঈনুর রহমান মগনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাহিদ আহমদ,সদস্য বদরুল হোসেন,বাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সমন্বয়ক আবুল হাসান।

মিছিলে বাসদ জেলা শাখার অন্যান্য অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.