Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে অটোরিকশার চাপায় স্কুল ছাত্র নিহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৯

জৈন্তাপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত রিক্সার চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম শোয়েব আহমদ বাধন (১১)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (রিংকু) মিয়ার ছেলে এবং মনিং বার্ডস কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

রোববার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ বাধনকে চাপা দিয়ে ব্যাটারি চালিত রিক্সার চালক পালিয়ে যায়। এসময় তাকে গুরুত্বর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  পরে একটি প্রাইভেট হাসপাতালে ২দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সে মারা যায়। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় নিজপাট যশপুর মসজিদ সংলগ্ন শাহী ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় জৈন্তাপুর বাজার মসজিদ সংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারি চালিত যাত্রীবাহী অটো রিক্সা তাকে চাপা দেয়। সাথে সাথে তাকে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। এই সময় চালক বেপরোয়া গতিতে যাত্রীবাহী অটোরিকশাটি চালিয়ে কিছুক্ষণ দূরে গিয়ে অটোরিকশা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এ এই হত্যাকাণ্ডের জন্য স্কুলের ছাত্র, শিক্ষকরা ঘাতক চালকের উপযুক্ত বিচার চেয়েছেন।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.