Sylhet Today 24 PRINT

বড়লেখায় অপুষ্টি প্রতিরোধে মতবিনিময় সভা

বড়লেখা প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় ‘বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সূচনা প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ময়নুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা, ইউপি সদস্য মঈন উদ্দিন, সূচনা প্রকল্প সিলেটের জ্যেষ্ঠ ব্যবস্থাপক নবীনুর রহমান ও মাহবুব হাসান, সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সূচনার জেলা সমন্বয়কারী আনিসুর রহমান।

মতবিনিময় সভায় বাল্য বিয়ের কুফল সম্পর্কে নাটিকা পরিবেশন করা হয়েছে। পরে নাটিকায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.