সিলেটটুডে ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৯
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট আগমনের এক’শ বছর পূর্তি উপলক্ষে ‘সিলেটে রবীন্দ্রনাথ, শতবর্ষ স্মরণোৎসবে সকল পেশার মানুষের অংশগ্রহণ কামনা করেছেন উৎসবের সদস্য সচিব সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নগর ভবনে আয়োজিত সিলেটের আবাসিক হোটেল, রেষ্টুরেন্ট মালিক ব্যবসায়ীদের সাথে এক সভায় সভাপতির বক্তব্যে এ আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের এক’শ বছর পূতি অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে সিলেটের সকল পেশার মানুষের অংশগ্রহণ আশা করছি। প্রাণের এ উৎসব সফল করার দায়িত্ব সিলেটের সকল মানুষের। উৎসবে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি শক্তিশালী করবে সম্প্রীতির বন্ধনে।
এসময় সিলেটের আবাসিক হোটেল, রেষ্টুরেন্ট মালিক ব্যবসায়ীরা অনুষ্ঠানে সার্বিক সহায়তা করার আশ্বাস দেন। সভায় বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেষ্টুরেন্ট মালিক সমিতি সিলেট শাখার সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা, সি জি এস এর সভাপতি শান্ত দেব, সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, শাহীরাজ চৌধুরী, সশান্ত কমল ঘোষ, জাহেদ হোসেন, হোটেল গেষ্ট হাউজ এসোসিয়েশনের সভাপতি ফয়েজ উদ্দিন লৌদী, সাধারণ সম্পাদক নওশাদ আল মুক্তাদির সহ নগরীর বিভিন্ন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট মালিকগন ।
উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণ উৎসব আগামী ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দু’দিনব্যাপী রবীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।