Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

বানিয়াচংয়ে ইউএনওর সরকারী গাড়ি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযোগপত্র গ্রহন করেছেন বিজ্ঞ আদালত। অভিযোগ আমলে নিয়ে বিএনপির ৫ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

জানা যায়, চলতি বছরের ২২জানুয়ারি বিকালে ইউএনওর সরকারী গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক আক্তার মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান তদন্ত শেষ করে ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। অভিযুক্ত ১২আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের রবিবার শুনানীর দিন ধার্য ছিল।

শুনানীর শেষে মাননীয় আদালত অভিযোগপত্র গ্রহন করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন।বাকী আসামিরা জামিনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.