ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৪ অক্টোবর, ২০১৯
'সকলের জন্য স্যানিটেশন, উন্নত হোক সুস্থ জীবন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪) অক্টোবর সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও অলোচনা সভায় অংশগ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার হাসিনুর রহমান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজল চন্দ্র সরকার।
যু্ব উন্নয়ন কর্মকর্তা সুব্রত করের সঞ্চালনা ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের সভাপতিত্বে এতে স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে।