Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ইয়াবাসহ ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে ২৭ পিস ইয়াবাসহ নয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় সাজাপ্রাপ্ত আসামি কটাই মিয়া (৫০) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

কটাই মিয়া গোয়াইনঘাট থানার নন্দিরগাও ইউনিয়নের লামাপাড়া গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ জানান, মাদকসহ অপরাধবিরোধী অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি কটাই মিয়াকে ২৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ।

মাদকের বিরুদ্ধে টিম গোয়াইনঘাট থানার অভিযান অব্যাহত আছে এবং তা আরও জোরদার করা হবে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.