Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

বানিয়াচং প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৯

বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এ অভিযানে ছিলেন, এসআই আব্দুস ছাত্তার,এসআই ফিরোজ আল মামুন,এএসআই মাসুদ পারভেজ,এএসআই সামছুদ্দিন ও এএসআই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, বানিয়াচং গুনই গ্রামের জাফর আলী, বাঘজোড় গ্রামের ফারুক মিয়া, শাহাব উদ্দিন, সোয়েব, রাজিয়া খাতুন, পশ্চিম পুকড়া গ্রামের বাচ্চু মিয়া ও প্রথমরেখ গ্রামের লাকছু মিয়া।

বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত  গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.