Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ঘাতক ইজিবাইক চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৯

দিরাই পৌর শহরের মজলিশপুর এলাকায় ইজিবাইক চাপায় নিহত সুজন দে'র ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে দিরাই উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যানারে বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে মানববন্ধন শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেকুল মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হাসান অলক, শিক্ষক মাসুক আহমদ, মৃণাল কান্তি আচার্য, দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর দেব শাওন, দিরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন প্রমুখ।

প্রসঙ্গত বুধবার বিকেলে দিরাই-ঘাগটিয়া সড়কের মজলিশপুর এলাকায় বেপরোয়া ইজিবাইকের চাপায় গুরুতর আহত হয় দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুজন দে (১৭)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.