Sylhet Today 24 PRINT

বাহুবলে ৪ জুয়াড়ির কারাদণ্ড

বাহুবল প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে চার জুয়াড়িকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল রিছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চারগাঁও গ্রামের মন্নান মিয়ার পুত্র দুলাল মিয়া (২৩), সঞ্জব উল্লার পুত্র নূরুল হক (২৫), রহমত আলীর পুত্র নিজাম উদ্দিন (২২) ও রজব আলীর পুত্র দুলাল মিয়া (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা চারগাঁও গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করে। পরে বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল রিছিলে নেতৃত্বে আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত জুয়াড়িদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.