Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে ছাত্রী ‘ধর্ষণ’, অভিযুক্ত আটক

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির একছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সানু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ওই ছাত্রীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিস মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) তাকে পার্শ্ববর্তী রাবার বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ স্থানীয়রা এগিয়ে এলে ২ বখাটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্কুলছাত্রীটিকে উদ্ধার করে।

ওই স্কুলছাত্রী জানায়, তাকে মুখ চেপে ধরে আনিস ও তার সহযোগী নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তারা তাকে ধর্ষণ করে। এমনকি এ ঘটনা কাউকে না জানাতে তাকে ৫ হাজার টাকা দেওয়ার কথা বলে তারা।

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম দস্তগির বলেন, খবর পয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সানু মিয়াকে নামক এক অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় করবে। মামলার প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.