Sylhet Today 24 PRINT

সিলেটে এনজিও কর্মী নিখোঁজ

ডেস্ক রিপোর্ট |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

সিলেটে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) এফআইভিডিবি’র ফিল্ড কর্মী দুদিন ধরে নিখোজ রয়েছেন। নিখোজ মো. রেজাউল করিম(২৯)সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার ফতেগড় গ্রামের তালেব আলীর পুত্র। এ ব্যাপারে সোমবার (৭সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট থানায় একটি সাধারন ডায়েরী (নং-২৮৪) করা হয়েছে।

জানা গেছে, রেজাউল করিম সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর বাজারস্থ এফআইভিডিবি কার্যালয়ে ফিল্ডকর্মী পদে কর্মরত ছিলেন। সংস্থার কিস্তির টাকা কালেকশনের জন্য গত ৬সেপ্টেম্বর রোববার সকাল ৮টায় গোযাইনঘাট থানার পাইকরাজ গ্রামের উদ্ধেশ্যে বের হয়ে আর ফিরেন নি। সহকর্মীরা সন্ধ্যায় তার মোবাইল ফোনে (নং-০১৭৪৯-৪৩৯৮৭৩) কল দিয়ে ফোন বন্ধ পান। সম্ভাব্য সকল স্থানে খোজ নিয়ে কোন সন্ধান না পেয়ে তার সহকর্মী ফরিদ আহমদ সোমবার গোয়াইনঘাট থানায় এ সাধারন ডায়েরী করেন। তার সন্ধ্যান পাওয়া গেলে গোয়াইনঘাট থানা পুলিশ অথবা তার সহকর্মীদের মোবাইল ফোন-০১৭১০-৯০৪৮৬০,০১৭২৪-০৬৫৫৯২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তদন্তকারীকারী কর্মকর্তা সিলেটের গোয়াইনঘাট থানার এসআই মোতালেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফিল্ড কর্মী রেজাউলের সন্ধানে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.