Sylhet Today 24 PRINT

তাহিরপুর সীমান্তে ৯ কেজি গাঁজা আটক

তাহিরপুর সংবাদদাতা |  ২৫ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৯ কেজি গাঁজা আটক করেছে লাউরগড় বিওপির একটি টহল দল। কিন্তু এসময় কাউকে আটক করতে পারে নি।

বিজিবি জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ভারতীয় গাঁজা আটক করে। যার আনুমানিক মূল্য ৩১,৫০০ টাকা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮বিজিবি অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.