Sylhet Today 24 PRINT

সিলেটে সর্ববৃহৎ আয়োজনে হবে রবীন্দ্র স্মরণোৎসব

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০১৯

সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনে শতবর্ষ উদযাপনে গঠিত সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব পর্ষদের নির্বাহী কমিটির জরুরি সভা শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরভবন সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বলা হয় সিলেট বাংলাদেশের পুণ্যভূমি সিলেটে শতবর্ষ আগে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন একটি ঐতিহাসিক মুহূর্ত। তারা বলেন, শতবর্ষ পরে স্মরণোৎসবের আয়োজন হবে স্মরণকালের সর্ববৃহৎ আয়োজন। এই আয়োজনকে আরও একটি ঐতিহাসিক মুহূর্ত করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন রবীন্দ্র অনুরাগী সকল মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় অনুষ্ঠান সফলে সকল ভেন্যুর অনুষ্ঠান সমন্বয়ে রোববার সন্ধ্যায় সমন্বয় সভা হওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় দেশের প্রথিতযশা শ্রদ্ধেয় রবীন্দ্র সংগীত শিল্পীদের অংশগ্রহণে ও সিলেটের রবীন্দ্র সংগীত শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন উপ-কমিটির সমন্বয় সভার সিদ্ধান্ত হয়।

পর্ষদের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় সিংহ মজুমদার, সদস্য সচিব ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী পর্ষদের অন্যতম সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পর্ষদের অন্যতম সদস্য সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, পর্ষদের অন্যতম সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, পর্ষদের সদস্য জগলুল পাশা, সাংবাদিক আজিজ আহমদ সেলিম, এ. কে. শেরাম, রানা কুমার সিংহ, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, সাংবাদিক আল আজাদ, সাংবাদিক ইকরামুল কবির, মিশফাক আহমদ মিশু, সামসুল আলম সেলিম, নিরঞ্জন দে যাদু, রজত কান্তি গুপ্ত, ডা. পুলিন কুমার সিংহ, ফটো সাংবাদিক মামুন হাসান, মকসুদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.