Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর তালামীযের উদ্যোগে দোয়া মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে আজ ৭ই সেপ্টেম্বর ২০১৫ইং সোমবার বাদ আসর ওলীকুল শিরোমনি হযরত শাহ্ জালাল (রহ:)’র ঈসালে সওয়াব উপলক্ষে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি হুমায়ূনুর রহমান লেখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহামান ফরহাদের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদ আহমদ, কেন্দ্রীয় সদস্য খালিলুর রহমান সুমন, মহানগর সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ, এম সি কলেজ সভাপতি শেখ শফি উদ্দিন, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ, অর্থ সম্পাদক আরিফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, সুনামগঞ্জ জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, সদস্য ওলিউর রহমান, নজরুল ইসলাম, ১৮ নং ওয়ার্ড শাখার সভাপতি রুমান আহমদ, ২৩ নং ওয়ার্ড সভাপতি আজাদ হোসেন, ৯ নং ওয়ার্ড সভাপতি শামিম আহমদ, ২৬ নং ওয়ার্ড সভাপতি হাফিজ নাসির উদ্দিন, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সামছ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা সভাপতি হাফিজ সাকির আহমদ, সায়খুল ইসলাম ও আবেদুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.