Sylhet Today 24 PRINT

চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টায় কোম্পানীগঞ্জ থানা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে বলে জানতাম। এই মামলায় সে জামিনে রয়েছেন। এখন কেনও গ্রেপ্তার করা হলো জানি না।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল জানান, চেক জালিয়াতি মামলায় শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.