Sylhet Today 24 PRINT

বাসমাশিস নির্বাচনে কবির খান সভাপতি, সম্পাদক কায়সার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়াই চলে বিকাল পর্যন্ত। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।

প্রিজাইডিং অফিসার ছিলেন সিলেটের শিক্ষা কর্মকর্তা একে মজুমদার, সুনামগঞ্জের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মৌলভীবাজারের শিক্ষা কর্মকর্তা এস এম আবদুল ওয়াদুদ ও হবিগঞ্জের শিক্ষা কর্মকর্তা এটিএম রুহুল্লা।

সকাল থেকেই শুরু হওয়া নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসেন। দুটি প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াই ভোট গ্রহণ শেষে রাতে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী সভাপতি পদে বিজয়ী হয়েছেন কবির-রঞ্জন-তানজিমা পরিষদের প্রার্থী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান তিনি পেয়েছেন ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ফজলুর রহমান পেয়েছেন ১৯১ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কায়সার আহমদ। তিনি ১৫৬ ভোট। তার নিকটতম আজিজুর রহমান পেয়েছেন ১৪১ ভোট।

নির্বাচনে কবির-রঞ্জন-তানজিমা পরিষদে থেকে আরও জয়ী হয়েছেন সহ সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন খান কেন্দ্রীয় সহ সাধারণ পদে সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. সুফিয়ান, আইসিটি বিভাগে নির্বাচিত হয়েছেন সফিউল আলম।

নির্বাচনে বিজয়ী সভাপতি কবির খান বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকে। আমি বিজিত সবাইকে নিয়ে শিক্ষকদের উন্নয়নে কাজ করতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.