Sylhet Today 24 PRINT

শাবির এ ইউনিটে ভর্তি পরীক্ষা চলছে

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৯

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটের’ ভর্তি পরীক্ষা চলছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের ৪৩টি কেন্দ্রে একযোগে শুরু হয়ে ভর্তি পরীক্ষা।

এবার বিশ্ববিদ্যালয়টির ‘এ ইউনিটে’ ৬১৩টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেন ২৭ হাজার ৩৯ জন পরীক্ষার্থী।

‘এ ইউনিটের’ পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৬টা থেকে বাস, মাইক্রোবাস, রিকশা ও অটোরিকশাযোগে কেন্দ্রে যেতে দেখা যায়।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দেওয়া ২০টি বাসেও পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বাইকার সংগঠন ও স্বেচ্ছাসেবীরাও পরীক্ষার্থীদের সাহায্য করেন কেন্দ্রে পৌঁছে দিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.