Sylhet Today 24 PRINT

কমিউনিটি পুলিশিং দিবসে বিশ্বনাথে র‌্যালি ও আলোচনা

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে ২০১৯। দিবসটি উপলক্ষে বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের নতুন বাজারের একটি কমিউনিটি সেন্টারে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা এবং শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

থানার উপ পরিদর্শক এসআই দেবাশীষ শর্মার সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.