Sylhet Today 24 PRINT

বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাহুবল প্রতিনিধি  |  ২৬ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের বাহুবল মডেল থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

বাহুবল মডেল থানার আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইয়াকুত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আসকার আলী, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, লামাতাশী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাতকাপন ইউপি চেয়ারম্যান আবদাল মিয়া তালুকদার, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোবাশ্বির আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন, যুবলীগ নেতা হুমায়ূন রশিদ জাবেদ, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ।

সভা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.