ছাতক প্রতিনিধি | ২৬ অক্টোবর, ২০১৯
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ছাতক থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়। র্যালি শেষে থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের সভাপতিত্বে ও ওসি অপারেশন গোলাম মোস্তফা'র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা প্রমুখ।
আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, অদুদ আলম, বিল্লাল আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আমির আলী বাদশা প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান, আবুল হাসনাত, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, এম রশিদ আহমদ, সুনু মিয়া মেম্বার, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, শামছু মিয়া, সালেহ আহমদ মেম্বার, সদরুল ইসলাম মেম্বার, মিফতা আহমদ, জুয়েল বক্স, আব্দুল খালিক, আলা উদ্দিন, রাসেল মাহমুদ, আবু বকর রাজা, কৃপেশ চন্দ, জয়নাল আবেদীন, আবু হানিফা সায়মনসহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।